গাজীপুর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের ২৭ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
লিফলেট বিতরণ ও পথসভায় ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশীদ, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জি: মোঃ আজহারুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, আব্দুর রহিম মোল্লা, এবং বিএনপি নেতা নূর হোসেন রনি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিটি করপোরেশনের কেন্দ্রীয় গোরস্থান মোড়ে অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহারুল আলম বলেন, “বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য। দেশে নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না; বরং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও ফ্যাসিস্টের উত্থান ঘটে। আমাদের লক্ষ্য হলো দেশের নাগরিকদের জন্য একটি স্বচ্ছ ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
ডা. মাজহারুল আলম আরও বলেন, “নির্বাচনের ক্ষেত্রে বারবার ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে এসব ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছে। গণতন্ত্রের সফল ও সার্থক প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির দপ্তর সম্পাদক – আলম মাস্টার, বাসন থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, ১৪নং ওয়ার্ড বিএনপির -সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, সহ-সভাপতি ১৪নং ওয়ার্ড বিএনপি ইমাম সিদ্দিকী, সহ সভাপতি ১৪নং ওয়ার্ড বিএনপি মোঃ সুরুজ আহমেদ, সাধারণ সম্পাদক ১৪ নং ওয়ার্ড শ্রমিক দল মোঃ ফারুক শিকদার, সহ সভাপতি ১৪ নং ওয়ার্ড বিএনপি আঃ জলিল মন্ডল, অধ্যাপক মোঃ শেখ মঞ্জুর নাহিদ, কেন্দ্রীয় জাসাস মোঃ নাজমুল করিম, শ্রমিকদল মোঃ আকবর হোসেন, মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডল এবং বিপুল সংখ্যক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ডা. মাজহারুল আলমের মিডিয়া সেলের সদস্য ও গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।









