শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৬ বার

গাজীপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মণ্ডপে চলছে দেবী দুর্গার বন্দনা, ভক্ত-শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত চারপাশ।

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা (শারদীয় দুর্গোউৎসব) উপলক্ষে গতকাল সন্ধ্যায় বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, গাজীপুর ২ সংসদীয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাজহারুল আলম। তিনি গভীর রাত পর্যন্ত অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে তিনি বলেন, “দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির উৎসব পালন করি। এটি বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। এ উৎসবের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়গান আমরা সবাই মিলে করি।” দুর্গাপূজা আমাদের শিখায়—অশুভ, হানাহানি ও বিভেদ দূর করে ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাদ্ধমে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমি আন্তরিকভাবে আনন্দিত যে, বাড়িয়া ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাজানো হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের মানুষ একযোগে কাজ করে এই উৎসবকে সুন্দর ও নিরাপদ করে তুলেছেন। এই উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও গভীর করুক—এই প্রত্যাশা রাখি। সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ সময় প্রতিটি পূজামণ্ডপে দেখা যায় মনোমুগ্ধকর আলোসজ্জা, বাজছে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে মেতে উঠেছেন। দর্শনার্থীরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় তারা ভীষণ আনন্দিত।

পূজামন্ডপ পরির্শনকালে ডাঃ মাজহারুল আলমের সাথে আরো ছিলেন – বাড়িয়া পূজা উৎযাপন কমিটির সভাপতি সিবাস দাস, সাধারন সম্পাদক গোপি দাস, বড় কয়ের পূজা উৎযাপন কমিটির সভাপতি রঞ্জন দাস টিটু, সাধারন সম্পাদক বলরাম দাস,ছোট কয়ের পূজা উৎযাপন কমিটির সভাপতি জয়দেব চন্দ্র দাস, সাধারন সম্পাদক প্রদিব চন্দ্র দাস, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ন সম্পাদক – মোঃ মাফিকুর রহমান সেলিম, বাড়িয়া ইউনিয়ন সাবেক সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, গাছা থানা বিএনপির সাবেক সহ সভাপতি ইঞ্জি: মোঃ আজহারুল ইসলাম খন্দকার, দপ্তর সম্পাদক – মোঃ আলম মাষ্টার, বাসন থানা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, ১৪ নং ওয়ার্ড বিএনপির আঃ জলিল মন্ডল, জেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল মোল্লা , ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক শাহাদাৎ ভূইয়া, সিনি. সহ সভাপতি রওশন, যুগ্ন সম্পাদক বাতেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহফিকুল হক মাসুম, যুবদল সভাপতি হাসিবুল ইসলাম বুলবুল, যুবদল সাধারন সম্পাদক সজিব সরকার, যুগ্ন সম্পাদক ছাত্রদল জাহিদ হাসান মনির, আইন বিষয়ক সম্পাদক এড. মেহেদী হাসান বাড়িয়া ইউনিয়ন, ১৩নং ওয়ার্ড বিএনপি ফারুক আহমেদ , কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন মোঃ আমিনুল ইসলাম, শ্রমিকদল মোঃ আকবর হোসেন , মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডল সহ বিপুল সংখ্যক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews