শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

“তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯০ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

গাজীপুর মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটে। কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।

ডা. মাজহার বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। দেশের জনগণই আজ বিএনপির সবচেয়ে বড় শক্তি। ৩১ দফা কর্মসূচির প্রতিটি ধারা-উপধারা জনগণের কল্যাণে তৈরি করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
সাবেক প্রধান শিক্ষক আ. খালেক মণ্ডল, টাঙ্গাইল হাতিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ হায়দার আলী, ফালু সিকদার, রস্তম আলী, ইমু মণ্ডল, সাহেব আলী, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আলম মাস্টার, মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইজ্জত আলী, ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জয়নাল আবেদীন তালুকদার, গাছা থানা বিএনপির সম্পাদক মোঃ ইউনুস মাস্টার, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সেলিম খান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাতেম ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, সহ-সভাপতি ইমাম সিদ্দিকী, সহ-সভাপতি মোঃ সুরুজ আহমেদ, দপ্তর সম্পাদক কাফী ভাই, সহ-সভাপতি আ. জলিল মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম লিংকন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মণ্ডল, শ্রমিকদলের সভাপতি মোঃ মুকুল ভাই, সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, জেলা জিয়া পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সাইফুল মোল্লা, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ফারুক আহমেদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম প্রিয়, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং ছাত্রদলের শামীম হোসেন, মোঃ বিল্লাল, রায়হান রনি মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের মধ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা দিন দিন বাড়ছে।

তারা আরও জানান, বিএনপির আন্দোলনকে বেগবান করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

গণসংযোগ ও উঠান বৈঠকের মধ্য দিয়ে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews