শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার

“বাহাত্তরের সংবিধান একটি মৃত সংবিধান। এই সংবিধানের সবচেয়ে বড় হেফাজতকারী হয়ে গেছে বিএনপি,” বলেন তিনি।

আওয়ামী লীগ যখন বিপদে পড়ে তখনই তাজউদ্দীন আহমদের পরিবার ‘বিশ্বস্ততার সাথে দায়িত্ব নেয়’ বলে মন্তব্য করে এ বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার।

তিনি বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদেরকে জনগণ গণশত্রু হিসেবে বিবেচনা করবে।”

বৃহস্পতিবার সন্ধায় গাজীপুরে এক কর্মশালায় বক্তব্য রাখছিলেন সারোয়ার তুষার।

গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তার বোন শেখ রেহানাও সঙ্গে যান। দলটির জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ বিদেশে চলে যান। বাকিরা রয়েছেন আত্মগোপনে। দলটির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এ অবস্থায় তাজউদ্দীন পরিবার সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে।

এ প্রসঙ্গ টেনে সরোয়ার তুষার বলেন, “যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে তখনই তাজউদ্দীন আহমদের পরিবার বিশ্বস্ততার সাথে দায়িত্ব নেয়।

“আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদেরকে জনগণ গণশত্রু হিসেবে বিবেচনা করবে।”

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি বিষয়ে একমত হয়েছি রাজনৈতিক দলগুলো, এর মধ্যে সংবিধান সংস্কারের বিষয়টিও রয়েছে।

তবে নতুন সংবিধান লিখতে এনসিপি গণপরিষদ নির্বাচন দাবি করছে।

এনসিপি নেতা তুষার বলেন, “বাহাত্তরের সংবিধান একটি মৃত সংবিধান। এই সংবিধানের সবচেয়ে বড় হেফাজতকারী হয়ে গেছে বিএনপি।”

বিএনপি এই সংবিধানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির রাজনৈতিক কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews