শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার

গাজীপুর প্রতিনিধিঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পরিচ্ছন্ন ও সৎ ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকল মহলের নিকট পরিচিত, গাজীপুর ০২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশি – জনাব ডা. মাজহারুল আলম, গতকাল বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।

ডা. মাজহার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কতৃক বিএনপির ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল। যার মধ্যে নিহিত আছে তারুণ্যনির্ভর আদর্শ, প্রশাসনিক দক্ষতা ও দৃঢ় রাষ্টনীতি। ভবিষ্যত সফল রাষ্ট্র বাংলাদেশ নির্মাণে এই ৩১ দফা জাতির সামনে একটি চূড়ান্ত মাইলফলক।
তিনি আরো বলেন, আমাদের সমাজ ও দেশের অগ্রগতির জন্য প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং সবার অংশগ্রহণ। এই ৩১ দফা হলো আমাদের লক্ষ্য, দায়িত্ব ও কর্তব্যের বাস্তব রূপরেখা। জনগণের কাছে এসব তথ্য পৌঁছে দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি জাতীয় দায়িত্ব।
এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সহজভাবে জানতে পারবে—
আমাদের অঙ্গীকার ও অগ্রাধিকারের বিষয়গুলো,
উন্নয়নের ধারা,
এবং জনসচেতনতার গুরুত্ব।

আমি বিশ্বাস করি, এই কর্মসূচি জনগণকে সচেতন, দায়িত্বশীল এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় করে তুলবে।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা নিরলস পরিশ্রম করে এই উদ্যোগকে বাস্তবে রূপ দিয়েছেন। একইসাথে উপস্থিত সকলকে আহ্বান জানাই, আপনারা এই লিফলেট শুধু গ্রহণ করবেন না, বরং এর বার্তাগুলো চারপাশে ছড়িয়ে দেবেন।
এই ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হবে—সেটাই আমাদের কাম্য।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন , বাড়িয়া ইউনিয়ন সাবেক সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন,গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ন সম্পাদক – মোঃ মাফিকুর রহমান সেলিম, জেলা জিয়া পরিষদের সাবেক দপ্তর সম্পাদক – মোঃ সাইফুল মোল্লা , ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার -জনাব মোঃ রাসেল, বাড়িয়া ইউনিয়নের বিএনপি নেতা জনাব – মোঃ মজিবুর রহমান, সদর থানা বিএনপির প্রচার সম্পাদক – মোঃ হাদিউজ্জামান মুনসুর, বাড়িয়া ইউনিয়ন বিএনপি মোঃ মোস্তফা কামাল ,ইঞ্জিনিয়ার নুরুল হক, সাবেক দপ্তর সম্পাদক গাছা থানা বিএনপি মোঃ আলম মাষ্টার,, বাড়িয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক – এডভোকেট মোঃ মেহেদি হাসান, ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি – মোঃ গাফফার , বাড়িয়া ইউনিয়ন যুবদল ৫নং ওয়ার্ড মোঃ কামাল হোসেন , ৬নং ওয়ার্ডের মেম্বার – মোঃ ওমর আলী,যুবদল নেতা মোঃ কামাল সরকার, বাসন থানা শ্রমিকদলের মোঃ আবু বক্কর সিদ্দিক , ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা – ফারুক আহমেদ, তৌহিদুল ইসলাম প্রিয়, মোঃ রনি মন্ডল সহ বাড়িয়া ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews