গাজীপুর প্রতিনিধি : তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষে, গাজীপুর মহানগরের ৩০ নং ওয়ার্ডের নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর আয়োজন হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের সেবা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে গাজীপুর ২ সংসদীয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক – জনাব ডা. মাজহারুল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আলহাজ্ব এ্যাড. মোঃ মিলন উদ্দিন ভূঞাঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ – গাজীপুর জেলা শাখার আহবায়ক – ডাঃ আলী আকবর পলান ও সদস্য সচিব – ডাঃ মোঃ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাজহার বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম মূল লক্ষ্য হলো—জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি ক্ষুদ্র প্রয়াস।
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। অথচ আজ দেশে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কোটি মানুষ। আমরা চাই, প্রতিটি মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সেবা পায়—চাই, একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠুক যেখানে ধনী-গরিব সবাই সমানভাবে স্বাস্থ্যসেবা ভোগ করতে পারে।
আমি বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলব, যেখানে প্রতিটি ঘরে সুস্থতা ও সেবার আলো পৌঁছে যাবে। এই উদ্যোগে অংশগ্রহণকারী সকল চিকিৎসক, সংগঠক এবং স্থানীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন – আমরা চাই প্রতিটি মানুষ তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক এবং সহজলভ্য সেবার সুযোগ পোক। তারেক রহমানের ৩১ দফার মূল লক্ষ্যগুলোর মধ্যে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ গাজীপুরসহ সারাদেশে মানুষের কাছে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর ক্ষেত্রে পথপ্রদর্শক হবে।
৩১ দফার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে সারাদিনব্যপী সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন -ইউরোলজি বিশেষজ্ঞ – সহকারী অধ্যাপক ডাঃ খায়রুজ্জামান, ডায়াবেটিকস বিশেষজ্ঞ- ডাঃ সিরাজ উদ্দিন, ইএনটি বিশেষজ্ঞ – সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ,সহকারী অধ্যাপক ডাঃ জাকির আহমেদ, সার্জারি বিশেষজ্ঞ – সহকারী অধ্যাপক ডাঃ এবিএম সিদ্দিক, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মুসফিকুর রহমান, ডেন্টাল সার্জন ডাঃ এডিএ মাহাবুব হাসান রুবেল, সিনি. কনসলটেন্ট ডেন্টাল ডাঃ আসরাফুল ইসলাম মাসুম, ডেন্টাল সার্জন ডাঃ খাইরুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজমূল হাসান,শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি -ডাঃ তুহিন, শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি – ডাঃ মেহেদী হাসান, ডাঃ রকিবুল হাসান মিনহাজ, ডা. সামিয়া জামান, ড. সোহানুর রহমান সোহান, ডা. রোকসানা রোমা, ডা. অনন্যা, ডা. স্যাকলাইন আল যুবায়ের, ডা. জহুরা, ডা. ইফরিদ সহ আরোও অনেকে। এছাড়াও শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমটেব আতাউর রহমান, মোঃ মিরাজ আহমেদ , নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ(ন্যাব) সভাপতি মোসা. নাজমা ইয়াসমিন, নাজমূল হাসান, মরিয়ম বেগম, আফরিন সুলতানা, মাসুমা নাসরিন, মাকসুদা বেগম।
নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি -মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন – যুগ্ন সম্পাদক গাজীপুর মহানগর জিয়া পরিষদেড় – মোঃ মাফিকুর রহমান সেলিম, যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান সোহেল,সাবেক দপ্তর সম্পাদক গাছা থানা বিএনপি – মোঃ আলম মাষ্টার, সহ-সভাপতি মহানগর যুবদল শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ সভাপতি আবুবকর সিদ্দিক বাসন মেট্রো থানা শ্রমিক দল, মহানগর যুগ্ন আহ্বায়ক তাতীদল মোঃ ইজ্জত আলী, সাবেক কাউন্সিলর কাশিমপুর মোঃ আনিসুর রহমান সাবেক দপ্তর সম্পাদক জেলা জিয়া পরিষদ মোঃ সাইফুল মোল্লা, মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডলসহ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন – এ্যাড. আসাদুজ্জামান বিপ্লব ও এ্যাড. কহিনুর আক্তার।

















