শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

গাজীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, অভিযোগ দায়ের হয়নি এখনও

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার

গাজীপুর মহানগরীর কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

গাজীপুরের কাশিমপুর এলাকায় শ্মশান মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি চলছিল। প্রতিমাগুলো আংশিক প্রস্তুত থাকলেও এখনও রঙ করা হয়নি। বুধবার দুপুরে বৃষ্টির কারণে কারিগর ও মন্দিরের লোকজন কাজ বন্ধ রেখে চলে গেলে সন্ধ্যায় ফিরে এসে ৫-৬টি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় দুটি প্রতিমার হাত ও একটি ঘোড়ার কান ভেঙে গেছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরু না হওয়ায় পাহারা বসানো হয়নি এবং এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো পুনরায় মেরামত করা হবে বলেও তারা জানিয়েছেন।

অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন, “বুধবার পূজা মণ্ডপের কাজ শেষে প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিকেলে দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে।”

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি চুরি করতে গিয়ে প্রতিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখনও মন্দির কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি, আইনগত প্রক্রিয়া চলমান।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews