শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫৮ বার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম। সৎ, ন্যায়নিষ্ঠ ও পরিশুদ্ধ রাজনৈতিক চর্চার প্রতীক হিসেবে তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।

সচেতন মহলের মতে, রাজনীতিতে সততা ও ন্যায়নিষ্ঠ থাকার একমাত্র উপায় হলো নিজেকে চাটুকারদের হতে দূরত্বে রাখা ও দলের প্রতি অকৃত্রিম ওনির্লোভ কর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে বিগত কয়েক দশক ধরে, রাজনীতির নামে যা হয়ে আসছে তাকে কি “জনকল্যানের জন্য” রাজনীতি বলা যায়?— সেই প্রশ্ন এখন সর্বত্র। রাজনীতিতে সক্রিয় হয়ে টোকাই থেকে হাজার কোটি টাকার মালিক বনেছেন – এমন নজির আমাদের চারপাশেই। “কর্মী থেকে নেতা” সবার মধ্যে আইন অমান্য করার মানসিকতা গড়ে উঠেছে। অনিয়মই যেন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে । অথচ, এক সময় রাজনীতিবিদরা, জনকল্যানে তাদের নিজের কষ্টার্জিত অর্থ-বিত্ত বিলিয়েছেন অকাতরে। বর্তমান প্রেক্ষাপটে আজকের রাজনীতি যেন “আরব্য রজনীর” রূপকথা। আর পদ যেন “আলাউদ্দিনের চেরাগ ” বা সোনা-রুপার “জাদুরকাঠি” ।
কিন্তু আশারকথা হল, সৃষ্টিলগ্ন থেকেই কিছু মানুষ গতানুগতিক স্রোতের প্রতিকূলে চলতে ভালোবাসেন। তারা সব সময় নিজেকে গুটিয়ে রাখেন সকল পঙ্কিলতা থেকে। নীতি-নৈতিকরার প্রশ্নে ছাড় দেন না “একচুল” ও। সমাজে তাদের সংখ্যাও খুব নগণ্য।

গাজীপুর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় – উপরোক্ত প্রতিটি বিশেষণের প্রতিচ্ছবি হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম। এ বিষয়ে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাবেক সহঃসভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার বলেনঃ গাজীপুরে, আমার দেখা রাজনীতিবিদদের মধ্যে, ডাঃ মাজহার ভাই হলেন আপাদমস্তক নির্লোভ, নিরহঙ্কারী ও সদালাপী একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত পরিশুদ্ধ রাজনীতির চর্চা করেছেন তিনি । শুধুমাত্র জাতীয়তাবাদী দল করার কারণে হারিয়েছেন সরকারি চাকুরীও ।
তিনি আরও বলেন, “প্রচলিত রাজনীতির বাইরে, তিনি নিজেকে ইতিমধ্যেই আধুনিক ও অগ্রসর চিন্তার একজন মানুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন । অতিকথন কূপমণ্ডূকতার ঊর্ধ্বে উঠে, উদার গণতান্ত্রিক রাজনীতিবিদের মতোই নীরবে-নিভৃতে পথ হাঁটছেন তিনি”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে রক্তাক্ত “জুলাই অভ্যুত্থান”-পরবর্তী সময়ে দেশের জনগণের প্রত্যাশা—রাজনৈতিক দলগুলো নিজেদের আচার-ব্যবহারে পরিবর্তন এনে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী রাজনীতির পথে এগিয়ে যাবে। এই প্রেক্ষাপটে গাজীপুরে একটি আদর্শ ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে ডাঃ মাজহারুল আলমের মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা জোরালোভাবে অনুভূত হচ্ছে।

স্থানীয়দের দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান যে সকল বাস্তব ও জনকল্যানমুখী উদ্যোগ গ্রহণ করেছেন, স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ তার ফল পেতে শুরু করেছে। বিএনপি চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার আরো প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের লক্ষে ও গাজীপুর মহানগর বিএনপিকে আরও গণমুখী ও সংগঠিত করতে ডাঃ মাজহারুল আলমকে সভাপতি বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া সময়ের দাবি। এতে করে দলীয় রাজনীতিতে শৃঙ্খলা, আদর্শিক চর্চা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও দৃঢ় হবে বলে তারা মনে করেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, ডাঃ মাজহারুল আলমের নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি তার মৌলিক আদর্শে ফিরে আসবে এবং জাতীয়তাবাদী রাজনীতির একটি ইতিবাচক ও জনমুখী ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews