শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

মাঠে বিএনপিসহ অন্য দলের নেতারা

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-৫ আসনে আসন্ন নির্বাচনে সব দলেরই একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে বিএনপির প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জনতার দলের প্রার্থী মহাসচিব মো. আযম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মহানগরের নায়েবে আমির মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব। যার পরিপ্রেক্ষিতে সবাই এলাকায় নানান কর্মসূচি পালন করছেন। জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেন, ঢাকার অতি কাছে হলেও বিগত স্বৈরাচার আমলে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় থাকাকালে কালীগঞ্জে ব্যাপক কাজ করেছি। পূর্বের উন্নয়নের কারণে মানুষ আমাকে ভালোবাসেন। আগামী নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।  জনতার দলের প্রার্থী মো. আযম খান বলেন, ১৯৮৩ সালে ঢাকার সঙ্গে কালীগঞ্জের যোগাযোগের ১২ ফুট রাস্তার কাজ আমার উদ্যোগে সম্পন্ন হয়। নির্বাচিত হলে এ সড়ক চার লেনে উন্নীত করব। ভরাট হয়ে যাওয়া খালগুলোকে সংস্কার এবং দুই পাশে রাস্তা করে ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা সমৃদ্ধ করব। জামায়াতের প্রার্থী মো. খায়রুল হাসান বলেন, ছাত্রজীবন থেকে এ জনপদের মাটি এবং মানুষের জন্য কাজ করছি। আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশা আল্লাহ। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সন্ত্রাস মাদক চাঁদাবাজি নির্মূলে সর্বদলীয় নাগরিক কমিটির মাধ্যমে সব ধরনের অন্যায় নির্মূলে ভূমিকা রাখব। সর্বপ্রথম নজর দেব স্বাস্থ্যসেবায়। এনসিপির প্রার্থী এম এম শোয়াইব বলেন, জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য আমরা তরুণরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews