বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছায় চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে: প্রত্যাশার বদলে ভোগান্তির অভিযোগ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন । মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা চাঁদা দাবির অডিও ভাইরাল: টঙ্গী ছাত্রদল নেতা রাতুল শিকদার বহিষ্কার টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লবলং নদ রক্ষায় মানববন্ধন ও প্রতীকী নৌকা ভাসানোর কর্মসূচি গাজীপুরে পুলিশ বক্সে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ পবিত্র ঈদুল আয্হায় গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকারের শুভেচ্ছা বার্তা। জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

চাঁদা দাবির অডিও ভাইরাল: টঙ্গী ছাত্রদল নেতা রাতুল শিকদার বহিষ্কার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ বার

গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের অডিওতে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায়। কথোপকথনে তিনি ওই ব্যক্তিকে অতীতে দেওয়া অর্থের প্রসঙ্গ টেনে আরও দুই থেকে তিন হাজার টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। একই সঙ্গে টাকা না পাঠানোর কারণ জানতে চান এবং নির্ধারিত সময়ের পর ফোন না ধরার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

অডিওর এক পর্যায়ে তাকে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করতে শোনা যায়। এছাড়া তিনি নিজ এলাকায় কাউকে ভয় পান না বলেও দাবি করেন।

পুরো ফোনালাপজুড়ে রাতুল শিকদার ওই ব্যক্তির অবস্থান জানতে চান এবং সরাসরি সাক্ষাতের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন বলে অডিওতে শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য রাতুল শিকদার অমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “অডিও রেকর্ডটি আমি নিজে শুনেছি। দলীয় শৃঙ্খলা ও আদর্শ ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews