বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছায় চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে: প্রত্যাশার বদলে ভোগান্তির অভিযোগ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন । মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা চাঁদা দাবির অডিও ভাইরাল: টঙ্গী ছাত্রদল নেতা রাতুল শিকদার বহিষ্কার টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লবলং নদ রক্ষায় মানববন্ধন ও প্রতীকী নৌকা ভাসানোর কর্মসূচি গাজীপুরে পুলিশ বক্সে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ পবিত্র ঈদুল আয্হায় গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকারের শুভেচ্ছা বার্তা। জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৬ বার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির কেনাবেচা চলছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় আনোয়ার ও শাওনের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছাত্রলীগ নেতা বাবুর অনুসারী হিসেবে পরিচিত।

Gazipur News2

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews