শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়া ও মাওলানা ভাসানীর আদর্শে গড়া এক সংগ্রামী যোদ্ধার নাম —ডাঃ মাজহারুল আলম গাজীপুরে আলোচনার শীর্ষে ডাঃ মাজহারুল আলম তারেক রহমানের ৩১ দফা, সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা — ডা. মাজহার “তারেক রহমানের নেতৃত্বেই জনগণ- বিএনপির সবচেয়ে বড় শক্তি” — ডা. মাজহার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গোৎসব তার উজ্জ্বল নিদর্শন – ডাঃ মাজহার বিএনপির জন্মই গণতন্ত্রের জন্য এবং ৩১ দফা গনতন্ত্র প্রতিষ্ঠার সনদ: – ডা. মাজহার ৩১ দফা কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না – ডাঃ মাজহার। দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘গণশত্রু বিবেচনা করা হবে’: এনসিপির তুষার

ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ বার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে বিকাল ৩ টায় শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews