বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছায় চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে: প্রত্যাশার বদলে ভোগান্তির অভিযোগ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন । মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা চাঁদা দাবির অডিও ভাইরাল: টঙ্গী ছাত্রদল নেতা রাতুল শিকদার বহিষ্কার টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লবলং নদ রক্ষায় মানববন্ধন ও প্রতীকী নৌকা ভাসানোর কর্মসূচি গাজীপুরে পুলিশ বক্সে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ পবিত্র ঈদুল আয্হায় গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকারের শুভেচ্ছা বার্তা। জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

তুরাগ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ বার

গাজীপুর প্রতিনিধি
টঙ্গীর তুরাগ নদের প্রত্যাশা সেতুর নিচে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. শামী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ ঘটনা ঘটে।

শামী স্থানীয় সোহাগ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের ভাদাম এলাকার প্রত্যাশা সেতুর নিচে তুরাগ নদে গোসল করতে গিয়ে একদল শিশু পানিতে লাফালাফি করছিল।
সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ শিশু শামী নদে পড়ে গিয়ে নিঁখোজ হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী নদে অনেক খুঁজাখুঁজি করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুপুর পৌনে ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিন আলম নিহত শিশুর পরিচয় নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Gazipur News
Theme Customized By BreakingNews